সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে র্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১
তুহিন হোসেন
- আপডেট সময় : ০১:৪৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ১৫৩ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল।
মঙ্গলবার (৩০ মার্চ) রাত ৯:০৫ মিনিটে ঈশ্বরদীর আমিনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সুমন মন্ডল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুমন নাটোর জেলার লালপুর থানার ভাদুর বটতলা (পুরাতন ঈশ্বরদী) গ্রামের খায়রত মন্ডলের ছেলে। তল্লাশি চালিয়ে তার নিকট থেকে ৭৫ বোতল বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীকে সংশ্লিষ্ট মাদকদ্রব্যসহ ঈশ্বরদী থানায় হস্তান্তর করে এজাহার দাখিল করেছে র্যাব-১২।










