ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীতে শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী উপজেলার চররূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভেজ রেজার নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সুষ্ঠ তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) সকালে বিদ্যালয়ের সামনের রাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, রুপপুর উচ্চ বিদ্যালয়ের (অবঃ) সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ও অভিভাবক সদস্য মাসুদ রানা রানা, উপজেলা যুবদলের সাবেক সদস্য ও প্রাক্তন ছাত্র নাঈমুর রহমান লালচাঁদ, প্রাক্তন ছাত্র শিবলু আহম্মেদ সহ অন্যান্যরা।

এসময় স্থানীয় সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক নামের কলঙ্ক, লম্পট পারভেজ রেজা ২০০৬ সালে বাঘইল স্কুলে চাকরিরত অবস্থায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করে সাময়িক বরখাস্ত হন। কয়েকমাস পরে মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিয়ে আবারো চাকরী ফিরে পান। ২০১১ সালে চররূপপুর স্কুলে যোগদানের পর থেকেই নানা দূর্নীতি, অনিয়ম আর নিজের স্বেচ্ছাচারিতায় বিদ্যালয়টিকে ব্যাক্তিগত অফিস বানিয়েছেন। এক যুগ ধরে বিদ্যালয়ের বরাদ্দকৃত বিভিন্ন খাতের টাকা ভূয়া ভাউচার তৈরী করে তিনি লোপাট করেছেন। সাম্প্রতি বিদ্যালয়ের অফিস কক্ষে ধুমপান, শিক্ষার্থীদের দিয়ে টয়লেট পরিষ্কার ও পরীক্ষার খাতা মূল্যায়ন সহ শিক্ষক-শিক্ষার্থীদের সাথে অসদাচরণের সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমান পাওয়া যায়।

এসব ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জেলা শিক্ষা কর্মকর্তা তদন্তের নির্দেশ দিলেও উর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে বিষয়গুলো ধামাচাপা দেওয়াট চেষ্টা চলছে। এতে সুষ্ঠু তদন্তে একধরনের বাধা সৃষ্টি করছে লম্পট পারভেজ রেজা।

বক্তারা আরও বলেন, দুর্নীতিবাজ পারভেজ রেজাকে অপসারণ না করে তার বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্ঠু তদন্ত সম্ভব নয়। তাই দ্রুত সময়ে মধ্যে তাকে অপসারণ করে বিদ্যালয়টিকে কলঙ্কমুক্ত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন তারা। তাকে অপসারণ না করা হলে এলাকাবাসী ও অভিভাবকদের পক্ষ থেকে লম্পট, দুর্নীতিবাজ পারভেজ রেজাকে বিদ্যালয় প্রাঙ্গণে অবাঞ্ছিত ঘোষনা করা হবে বলেও হুশিয়ারি দেন মানববন্ধনকারীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন

আপডেট সময় : ১২:৩৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫