ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীতে হত্যা চেষ্টা মামলার আসামি টেম্পু আলম গ্রেফতার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০৪:৫৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী থানার আলোচিত খালেক খাঁন হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি আলম প্রামাণিক ওরফে টেম্পু আলম (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, তাজা গুলি এবং বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পাবনা পুলিশ সুপার ছুফি উল্লাহর দিকনির্দেশনায় চলমান অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযানের অংশ হিসেবে ঈশ্বরদী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তিমূলক তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ি ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত, একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি, একটি তলোয়ার, ২টি ধারালো চাপাতি, একটি মোবাইল ফোন।

পুলিশ জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসমূহ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে আলোচিত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পাবনা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে হত্যা চেষ্টা মামলার আসামি টেম্পু আলম গ্রেফতার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৪:৫৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬