ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীতে হাক্কে মন্ডল ও কনক মন্ডলের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৩০৬ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে হাক্কে মন্ডল ও কনক মন্ডলের বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে আরামবাড়িয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইঞ্জিঃ আব্দুল্লাহ আল-মামুন (জনি)।

সেখানে অভিযোগ করা হয় স্থানীয় আওয়ামী সমর্থিত সন্ত্রাসী চক্রের নেতৃত্বে হাসিবুর রহমান হাক্কে মন্ডল ও তার ছেলে কনক মন্ডল দীর্ঘদিন ধরে এলাকায় হত্যা, সন্ত্রাস, মাদক ব্যবসা ও জবর-দখলসহ নানা অপকর্ম চালিয়ে আসছে। বক্তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন।
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানান বক্তারা।

গত ১০ সেপ্টেম্বর ২০২৫তারিখে সাঁড়া ইউনিয়ন বিএনপির নামে আয়োজিত তথাকথিত সংবাদ সম্মেলনে যুবদল নেতা মনোয়ারুল ইসলাম হিটলার, আবির হাসান মামুন, সোহান পারভেজ বিপু, শিহাব হাসান ও শিমুলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল। তাদের দাবি, হাক্কে মন্ডল নিজেকে সাঁড়া ইউনিয়ন বিএনপির সভাপতি পরিচয় দিলেও তিনি ওই পদে নেই, অনেক আগেই তার কমিটি বিলুপ্ত করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের তালিকা সংবাদ সম্মেলনে হাক্কে মন্ডল ও কনক মন্ডলের একাধিক অপরাধের ফিরিস্তি তুলে ধরা হয়।

২০১২ সালে যুবদল নেতা আবির হাসান মামুনকে অপহরণ, মারধর ও বাড়িঘর ভাঙচুর। ২৬ আগস্ট ২০২৫ তারিখে যুবদল কর্মী আব্দুল বারীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা। অবসরপ্রাপ্ত সেনা সদস্য আজাদ খানকে কুপিয়ে পঙ্গু করা। ১৬ জুলাই ২০২৫ তারিখে যুবদল নেতা তুহিন চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর, গুলি বর্ষণ ও হত্যাচেষ্টা। মাদক কারবার: আরামবাড়িয়া ও গোপালপুর এলাকায় সহযোগীদের মাধ্যমে ইয়াবা, ফেন্সিডিল ও দেশীয় মদের ব্যবসা। ইদ্রিস আলীর পুকুর দখল করে মাছ চাষ।

বক্তারা আরও অভিযোগ করেন, বিএনপির জনপ্রিয় নেতা সোহান পারভেজ বিপুর নেতৃত্বে এলাকায় সফল আন্দোলন হয়েছে। এতে আতঙ্কিত হয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং বিপু ও অন্যান্য যুবদল নেতাদের বিরুদ্ধে একের পর এক অপপ্রচার চালানো হচ্ছে। হাক্কে মন্ডল ও কনক মন্ডল রাজনৈতিকভাবে ফায়দা তুলতে মিথ্যাচার ও সন্ত্রাস চালাচ্ছে। তারা অবিলম্বে এই দুজনকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে হাক্কে মন্ডল ও কনক মন্ডলের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১১:২৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫