ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

ঈশ্বরদীর দাশুড়িয়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা সম্পন্ন

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০৭:২৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল সাড়ে চারটায় উপজেলার দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ‍রাজশাহী ‍বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন এর দিক নির্দেশনায় দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্দ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মানুষ অংশ নেন।

গায়েবানা জানাজায় ইমামতি করেন দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসার সিনিয়র মুদারিরস মাওলানা মাহবুব আলম বুলবুল। জানাজায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুকুল সহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বুধবার দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ লাখ লাখ মানুষ অংশ নেন।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জাতীয় সংসদ ভবন এলাকায় জিয়া উদ্যানে, তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীর দাশুড়িয়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা সম্পন্ন

আপডেট সময় : ০৭:২৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫