ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ২৯৭ বার পড়া হয়েছে

এফএনএস
অনেক আগেই এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ঘোষিত তারিখ থেকেই পরীক্ষা শুরু হবে। এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজনের লক্ষ্যে গতকাল মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন। পরীক্ষা পেছানোর দাবি নিয়ে শিক্ষার্থীরা রাজধানীসহ কয়েকটি আন্দোলন করছে। এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সব পরীক্ষার আগে দেখি যে, পরীক্ষার্থীদের একটি অংশ বলে যে পরীক্ষা পেছাও। আমরাও যখন কম বয়সে শিক্ষার্থী ছিলাম, আমরাও কিন্তু দেখে অভ্যস্ত যে, কলেজে-স্কুলে পরীক্ষা পেছানোর দাবি ওঠে। যারা দাবি করে, তারা বলে তারা পরীক্ষার জন্য তৈরি না, একটু সময় প্রয়োজন। ভালো করে পড়ে তৈরি হবে। তিনি বলেন, পরীক্ষা যে ১৭ আগস্ট শুরু হবে এটা অনেক দিন থেকে ঘোষণা আছে। শিক্ষার্থীদের অধিকাংশই কিন্তু সেই সময়টাকে সামনে রেখে তৈরি হয়েছে এবং তারা পরীক্ষা দিতে প্রস্তুত। যারা মনে করছে, প্রস্তুত না, এখনও কয়েক দিন আছে। তারা যদি রাস্তায় না থেকে একটু মন দিয়ে পড়াশোনা করে, আমি নিশ্চিত তাদের পরীক্ষা হয়তো অতোটা খারাপ হবে না। পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। মন্ত্রী বলেন, আইসিটি পরীক্ষা নিয়ে তাদের দাবি আছে, আমরা তো আইসিটি পরীক্ষাটা সহজ করলাম। আশা করি আমাদের শিক্ষার্থীরা যারা বলছে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত নয়, আশা করি তারা পরীক্ষায় অংশ নেবে। এদিকে শিক্ষার্থীদের কাছে ‘কঠিন’ বিষয় হওয়ায় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় আইসিটি বিষয়ে নম্বর কমানো ও প্রশ্নের অপশন বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আইসিটি বিষয়ে পরীক্ষা সহজ করতে এ ঘোষণা দিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীরা পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী তিনটি বিষয় বাদে সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে অংশগ্রহণ করবে। তিনি বলেন, একটি বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা হবে না। সেটি হলো- আইসিটি। আইসিটিতে ২৫ নম্বর থাকবে ব্যবহারিকে, লিখিত পরীক্ষা ৭৫ নম্বরের পরিবর্তে ৫০ নম্বরে পরীক্ষা হবে। সেই ৫০ নম্বরের মধ্যে ২০ নম্বর হবে এমসিকিউ। অর্থাৎ ২৫টি প্রশ্নের মধ্যে তারা ২০টির উত্তর দেবে। কাজেই তাদের অপশন বাড়ছে। আর এমসিকিউ অর্থাৎ বড় প্রশ্নের ক্ষেত্রে ৮টি প্রশ্ন থাকে, তার মধ্যে ৫টির উত্তর দিতে হয়। এবার ৮টি প্রশ্নের জায়গায় তাদের ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। কাজেই তাদের অপশন অনেক বেড়ে গেল। অনেক সহজ হবে তাদের জন্য। মন্ত্রী বলেন, আমরা আশা করছি আইসিটি বইটির আগামী বছর ব্যাপক রিভিশন হবে। আমরা মনে করছি বিশেষ করে মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থীদের কারো কারো জন্য হয়তো কঠিন হতে পারে। কাজেই এ বছর তাদের পরীক্ষা সহজ করার জন্য পূর্ণ নম্বরে নিচ্ছি না। মোট ৭৫ নম্বরে পরীক্ষা হচ্ছে। ২৫ নম্বর ব্যবহারিক ও ২০ নম্বর এমসিকিউ (২৫টির মধ্যে ২০টির উত্তর দিতে হবে)। আর ৩০ নম্বরের জন্য ৮টি প্রশ্নের মধ্যে ৩টির উত্তর দিতে হবে। তিনি বলেন, সব শিক্ষা বোর্ড থেকে সব পরীক্ষার্থীকে অবহিত করা হবে। পাশাপাশি আমাদের ওয়েবসাইট থেকে সব পরীক্ষার্থীকে জানিয়ে দেওয়া হবে। মন্ত্রী বলেন, আইসিটি পরীক্ষা নিয়ে তাদের দাবি আছে। আমরা তো আইসিটি পরীক্ষাটা সহজ করলাম। আশা করি আমাদের শিক্ষার্থীরা যারা বলছে পরীক্ষা দেবার জন্য প্রস্তুত না, আশা করি তারা পরীক্ষায় অংশ নেবে। তিনি বলেন, অনেক আগে থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত তারিখ থেকেই পরীক্ষা শুরু হবে। আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা-২০২৩ ঘিরে সারাদেশে সব কোচিং সেন্টার আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান উপস্থিত ছিলেন। আগামী ১৭ আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার দিনক্ষণ ঘোষণা করে সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী জানান, ঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ১০:৩৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩