ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকা লন্ডভন্ড

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
  • আপডেট সময় : ১২:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ৩০২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। হঠাৎ দমকা হাওয়ায় ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুটি। আরও ক্ষতিগ্রস্ত হয়েছে একরের পর একর ধানক্ষেত ও ভুট্টা ক্ষেত।

শনিবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ের তান্ডবে জেলার বিভিন্ন এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা যায়, কুড়িগ্রাম জেলা সদর ও বিভিন্ন উপজেলার ওপর দিয়েও হঠাৎ দমকা হাওয়া বয়ে যাওয়ায় ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, কুড়িগ্রাম জেলা সদরের পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ লাইন্স, খামার বাড়ি, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অন্যদিকে বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ও তার ছিড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

অপরদিকে, কালবৈশাখী ঝড়ে কুড়িগ্রাম রেল স্টেশনের ওপরের তলার গ্লাস ও জেনারেল হাসপাতালের ৬ষ্ঠ তলায় জানালার গ্লাস ভেঙে তছনছ হয়ে গেছে। এসময় আতংকিত হয়ে পড়ে রোগী ও তার স্বজনরা।

কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের এক কৃষক বলেন, রাতের হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমার দুই একর জমির ধান নুইয়ে পড়েছে। এ নিয়ে খুব দুশ্চিন্তায় আছি, কি হবে জানিনা।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, হঠাৎ কালবৈশাখী ঝড়ে এ জেলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে এ অফিসেরও অনেক গাছপালা উপড়ে পড়েছে। তবে রাতে ঝড় হওয়ায় এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকা লন্ডভন্ড

আপডেট সময় : ১২:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫