কুড়িগ্রামে ডা. জোবায়দা রহমানের জন্ম বার্ষিকী পালন
- আপডেট সময় : ০৭:১৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ২৬২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও সিলেটের কৃতি সন্তান, মেধায় প্রজ্ঞায় অনন্য এক নাম সুনামধন্য চিকিৎসক ডা. জোবায়দা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৮ জুন) রাত ৮ টার দিকে ভিতরবন্দ ইউনিয়ন যুবদলের কার্যালয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য মোঃ আজিজুল হকের উদ্যোগে এবং ভিতরবন্দ ইউনিয়ন যুবদলের আয়োজনে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ আজিজুল হক বলেন, আজকের এই দিনটি কেবল জন্মদিন নয়, এটি একজন দেশপ্রেমিক, মানবিক ও পরিবেশবান্ধব ব্যক্তিত্ব ডা. জোবায়দা রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। দেশের বর্তমান রাজনৈতিক সংকটে তিনি তার প্রজ্ঞা ও নীতিশীল অবস্থানের মাধ্যমে যুবসমাজের জন্য এক প্রেরণার উৎস। তার জন্মদিনে আমরা টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ হচ্ছি।
ভিতরবন্দ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি ফারুক হোসেন আহমেদ বলেন, বিএনপি সব সময় জনগণের অধিকার, গণতন্ত্র ও পরিবেশের সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যুবদল তার ধারাবাহিকতায় তরুণ সমাজকে সচেতন ও দায়িত্বশীল করে তুলতে বিভিন্ন সমাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ভিতরবন্দ ইউনিয়ন যুবদলের সংগ্রামী আহ্বায়ক মোঃ আনিছুর রহমান (আনিছ) বলেন, ডা. জোবায়দা রহমান শুধু তারেক রহমানের সহধর্মিণী নন, তিনি নিজ গুণে দেশের একজন সুনামধন্য চিকিৎসক ও আদর্শ নারী। তার জন্মদিনে আমরা কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সচেতন বার্তা। পরিবেশ বিপর্যয়ের এই সময় আমাদের দায়িত্ব নিতে হবে, আর যুব সমাজকে সেই পথেই এগিয়ে নিতে চায় ভিতরবন্দ ইউনিয়ন যুবদল।
ভিতরবন্দ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এম জেড লিটন বলেন, যুবদল শুধু রাজনৈতিক দল নয়, সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রেখে চলেছে। এই কর্মসূচি তারই একটি প্রমাণ।
এছাড়াও বক্তব্য দেন ভিতরবন্দ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরনবী মিয়া। ভিতরবন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ কাসেম আলী রনি সহ ভিতরবন্দ ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।










