ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কুড়িগ্রামে দুপুরে মোটরসাইকেলসহ প্রায় ২ লক্ষ টাকা ছিনতাই

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
  • আপডেট সময় : ০১:১৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ২৮৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে দিনে-দুপুরে মোটরসাইকেল সহ প্রায় ২ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর তেলের পাম্পে ১১ মে’২০২৫ইং রোববার দুপুর ২ টার দিকে ভুক্তভোগী সুপারী ব্যবসায়ী জাহিদুল হক বাজাজ বক্সার গাড়িতে তেল নিতে গেলে ওই এলাকার আজিজুল গং কর্তৃক ছিনতাই এর শিকার হয়। এসময় জাহিদুল হকের সাথে থাকা নগদ প্রায় ২ লক্ষ টাকা ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় আজিজুল গং। ঘটনার পর জাহিদুল স্থানীয় লোকজন নিয়ে মোটরসাইকেল উদ্ধার করলেও টাকা উদ্ধার করতে পারেনি।

ওই রাতে ভুক্তভোগী জাহিদুল হক কুড়িগ্রাম সদর থানায় একটি ছিনতাইয়ের অভিযোগ করেন। কিন্তু পুলিশ প্রশাসন কর্তৃক এ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগীগণ। এ নিয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করছেন স্থানীয় সকলেই।

উল্লেখ্য, খোঁজ নিয়ে জানা গেছে এই ছিনতাইয়ের সাথে জড়িত আজিজুল গং ফ্যাসিস্টদের দোসর, এর আগেও তারা এ ধরনের অনেক কর্মকাণ্ড করেছেন বলে জানায় স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুড়িগ্রামে দুপুরে মোটরসাইকেলসহ প্রায় ২ লক্ষ টাকা ছিনতাই

আপডেট সময় : ০১:১৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫