ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কুড়িগ্রামে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে ৩১জন গ্রেফতার

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
  • আপডেট সময় : ০২:৩১:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ২৬২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন পদধারী ৩১জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার আসামী।

সোমবার (২১ এপ্রিল) দুপুরের দিকে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলা পুলিশের ‘নাশকতা বিরোধী’ বিশেষ অভিযানে (রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত) আওয়ামী লীগের ৩১জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সদর থানায় ৭জন, রাজারহাট থানায় ২জন, উলিপুর থানায় ৩জন, নাগেশ্বরী থানায় ১জন।

এছাড়াও ফুলবাড়ী থানায় ৪জন, ভূরুঙ্গামারী থানায় ৫জন, চিলমারী থানায় ২জন, রাজিবপুর থানায় ২জন, রৌমারী থানায় ১জন, কচাকাটা থানায় ২জন ও ঢুষমারা থানায় ২জন সহ গত ২৪ ঘন্টায় জেলায় আওয়ামী লীগের বিভিন্ন পদধারি মোট ৩১জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

এ বিষয়ে জেলা পুলিশ মিডিয়া অফিসার ও ওসি ডিবি বজলার রহমান বলেন, চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের মোট ৩১ জন ফ্যাসিস্টকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এই অভিযান নিয়মিত চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুড়িগ্রামে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে ৩১জন গ্রেফতার

আপডেট সময় : ০২:৩১:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫