ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কুমারখালীতে সাংবাদিক পরিচয় দানকারী সোহেল ১০২ পিস ইয়াবা সহ আটক

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া
  • আপডেট সময় : ১১:৫৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ২৬৯ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার কুমারখালীতে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সাংবাদিক পরিচয়দানকারী সোহেল রানা নামের একজনকে আটক করেছেন কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

সোহেল রানা (৩২) কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের উত্তর যদুবয়রা গ্রামের মৃত উকিল শেখের ছেলে বলে জানা যায়। গত ২৫ জুলাই বৃহস্পতিবার মাদ*কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে সোহেলকে তার নিজ বাসা থেকে আটক করে কুমারখালী থানায় সোপর্দ করেন এবং শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায় সোহেল রানার লেখাপড়া বিদ্যার দৌড় আন্ডার মেট্রিক পর্যন্ত। অথচ বড় মাপের ক্যামেরা হাতে নিয়ে জিটিভি সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে সমস্ত উপজেলা চোষে বেড়াতেন। সোহেলের বাড়ি টিনের ছাপড়া ঘর থাকলেও অল্প দিনে সোহেল দামি হোন্ডা বাইক কিনেন ছাপড়া ঘরের জায়গায় বিল্ডিং ঘর নির্মাণ করেন দৃষ্টি নন্দন করেন টাইলস লাগিয়ে। আরামের জন্য ঘরে লাগান দুই টনের মিনিস্টার এসি বাড়ির চারিদিকে সিসি ক্যামেরা লাগিয়ে সর্বোপরি নজরদারির আওতায় রাখতো। এসবের একটাই কারণ ছিল নিজেকে ভালো মানুষ সাজাতে এবং অপরাধকে আড়াল করার জন্য। এলাকাবাসীর দাবি সোহেল একজন বড় মাপের মাদক ব্যবসায়ী আর মাদক ব্যবসা কে আড়াল করতে  সাংবাদিকতার লেবাস গায়ে জড়িয়ে ছিলেন।

এলাকাবাসীর সামনে গত বৃহস্পতিবার সোহেলের সাংবাদিকতার মুখোশ খসে পড়ে উন্মোচিত হয় একজন মাদক ব্যবসায়ী হিসেবে। কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে সোহেল ১০২ পিস ইয়াবাসহ নিজ বাড়ি থেকে গ্রেফতার হয় গত বৃহস্পতিবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমারখালীতে সাংবাদিক পরিচয় দানকারী সোহেল ১০২ পিস ইয়াবা সহ আটক

আপডেট সময় : ১১:৫৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫