ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

গাবতলীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নিউ মর্নিংসান মডেল স্কুলে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত

আহসান হাবিব শিবলু, বগুড়া প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৭:৫৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ২৫৭ বার পড়া হয়েছে

শিক্ষকতা পেশা — মিলিত প্রচেষ্টার দীপ্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন করেছে গাবতলী উপজেলার তরফ সরতাজ (দাঁড়াইল বাজার) এলাকার নিউ মর্নিংসান মডেল স্কুল।

রবিবার (০৫ অক্টোবর ২০২৫ইং) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুচ্ছেদ, রচনা ও ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের পরিচালক গোলাম মোস্তফা বলেন, শিক্ষক দিবস আমাদের জন্য একটি অনুপ্রেরণার দিন। শিক্ষকরা সমাজের মূল চালিকাশক্তি, তাঁদের হাত ধরেই গড়ে ওঠে একটি শিক্ষিত জাতি। শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশে শিক্ষকদের অবদান অমূল্য।

বিদ্যালয়ের সভাপতি মাহবুবুর রহমান মাফু (কাজী) বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের অন্যতম মাধ্যম। আমাদের স্কুলের শিক্ষার্থীরা যেন একজন সৎ, নীতিবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠে — সেটাই আমাদের লক্ষ্য।

বিদ্যালয়ের অধ্যক্ষ সেলিম রেজা বলেন,শিক্ষক দিবস শিক্ষার্থীদের মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা ও দায়বদ্ধতা তৈরি করে। আমরা চাই শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতি সম্মান দেখিয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করুক।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্মীয় শিক্ষক হাফেজ ক্বারী মাওলানা মোঃ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষকগণ সানি, ইলোরা আক্তার, জাকিয়া সুলতানা, নিলা আক্তার, রিক্তা, আক্তার, মোত্তাকিয়া, জান্নাতী আক্তার ও শ্রাবন।
অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন সাজেদুর রহমান সবুজ, সাবিহা আক্তার মনি, চাম্মা খাতুন, কামরুন নাহার পুতুল প্রমুখ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, শিক্ষা ও শিক্ষকের মর্যাদা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দিনব্যাপী আয়োজনটি ছিল উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাবতলীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নিউ মর্নিংসান মডেল স্কুলে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫