ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

গুরুদাসপুরে স্বচ্ছল দুই ছেলের মা-বাবার ঠাঁই গোয়াল ঘরে

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ৩১০ বার পড়া হয়েছে

দুই ছেলে চার মেয়ে নিয়ে একসময় সুখের সংসার ছিলো ময়দান আলীর (৮০)। কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করলেও প্রভাবশালী গার্হস্থ্য ছিলেন তিনি। বয়সের ভারে নুঁইয়ে পরা শরীরে বাসা বেঁধেছে নানা অসুখ। নানা কারণে ময়দান ও তার স্ত্রী জাহেদা বেগম সন্তানদের জমিজমা লিখে দিতে বাধ্য হন। কিন্তু ছেলেদের পাকা ঘরে স্থান হয়নি তাঁদের। শেষ বয়সে অপরিচ্ছন্ন গোয়ালঘরেই তাদের আশ্রয় হয়েছে। 

ময়দান আলী নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। বড় ছেলে জাহাঙ্গীর আলম (৫৭) উপজেলা ভুমি জরিপ কর্মকর্তা আর ছোট ছেলে রবিউল করিম রবি (৫৫) মাছ চাষি। দুজনেরই রয়েছে পাকা বাড়ি। ময়দানের চার মেয়ের অন্যত্র বিয়ে হলেও বাবা-মাকে দেখতে এলে ভাইদের গালমন্দের শিকার হন বলে অভিযোগ রয়েছে।
সোমবার (৭ জুলাই) সরেজমিনে গিয়ে দেখে গেছে,অপরিচ্ছন্ন বিছানায়, অপরিস্কার দুর্গন্ধযুক্ত গোয়াল ঘরে রাখা চৌকির এককোনে শুয়ে আছেন ময়দান আলী। একপাশে রয়েছে খাবারের থালা বাসন অন্য পাশে রয়েছে রান্নার খড়ি ও গোখাদ্য। গোয়াল ঘরে কেনো এমন কথা শুনে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। ময়দানের স্ত্রী জাহেদা ও তারভাই মতিউর রহমান মতি সংবাদকর্মীদের সাথে কথা বলতে গেলে ছোট ছেলে রবিউল করিম রবি দা (দেশীয় অস্ত্র) নিয়ে তেড়ে আসেন।
অসুস্থ্য ময়দান আলী জানান,গোয়াল ঘরেই তিনি ও স্ত্রী জাহেদা থাকেন। গোয়ালে থাকতে কষ্ট হলেও খাবারের অসুবিধা হচ্ছে না।
ময়দানের স্ত্রী জাহেদা বেগম বলেন, ছেলেরা জমিজমা লিখে নেয়ার কারনে মেয়েদের সেবা যত্ন থেকে বঞ্চিত হচ্ছেন তারা। ছোট ছেলে রবি ৫ শতাংশ জমি বেশি নিয়েছে। সেই জমি আমি ফেরৎ চাই।
বড় ছেলে জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানান,সন্তান হিসাবে মা-বাবার সাধ্যমত দায়িত্ব পালন করে আসছি। ছোটভাই রবি অধিকাংশ জমি লিখে নিয়েছে। তাঁরা ছোট ভাই রবির ঘরে কি অবস্থায় থাকেন তা জানা নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ জানান,অভিভাবক রক্ষনাবেক্ষন আইনে প্রতিটি সন্তান তাদের বাবা-মাকে দেখভাল করতে বাধ্য। এর বাত্যয় হয়ে থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গুরুদাসপুরে স্বচ্ছল দুই ছেলের মা-বাবার ঠাঁই গোয়াল ঘরে

আপডেট সময় : ০১:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫