সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীর লস্করহাটীতে সরকারি রাস্তায় অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ
রাজশাহী প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ২৪৫ বার পড়া হয়েছে
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার লস্করহাটী গ্রামে সরকারি রাস্তায় ফ্ল্যাট ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর গ্রামবাসীর পক্ষে মো. তৌহিদুল ইসলাম লিখিত আবেদন করেছেন। আবেদনে বলা হয়, লস্করহাটী মৌজার (জেএল নং-১৬৯) এস.এ দাগ নং ১৪১-এর শেষ প্রান্তের পশ্চিম মাথায় এবং ৯০ নং দাগ সংলগ্ন সরকারি রাস্তা (আর.এস দাগ নং ২৪৬) এর পশ্চিম প্রান্তে অবৈধভাবে ফ্ল্যাট বাড়ি নির্মাণ করছেন মো. আবদুল হালিম।
তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ঢাকায় চাকরি করেন। দেখাশোনা করছেন তার ছোট চাচা মাওলানা মো. আজিজুর রহমান। গ্রামবাসী যখন তাদের এই অবৈধ নির্মাণ কাজ বন্ধ করতে অনুরোধ করে, তখন তারা জবাবে বলেন— “সরকারের প্রয়োজন হলে সরকার ভেঙে ফেলবে, কিন্তু আমরা বাড়ি করা বন্ধ করব না।” আবেদনে আরও উল্লেখ করা হয়, এ জমির আর.এস নকশার ওপর নকশা কারেকশনের মামলা চলমান রয়েছে এবং মহামান্য আদালত এস.এ নকশা অনুযায়ী ২৪৫, ২৪৬, ২৪৭ ও ২৪৮ নং দাগগুলোকে এস.এ দাগ নং ১৪০, ১৪১ ও ১৪২ হিসেবে ডিগ্রি দিয়েছেন।
এ অবস্থায় গ্রামবাসী সহকারী কমিশনার (ভূমি)-এর সরেজমিন তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সহকারী কমিশনার ভুমি শামসুল ইসলাম বলেন, অভিযোগের বিষয় আপনার মাধ্যমে শুনলাম অভিযোগ এলাকাবাসীর পক্ষে কেউ দিয়ে থাকলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।










