ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

চাটমোহরে প্রেমিকার বিয়ের খবর শুনে প্রেমিকের আত্মহত্যা

মোঃ কায়সার আহম্মেদ, চাটমোহর
  • আপডেট সময় : ০২:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ২৩৪ বার পড়া হয়েছে

 বেশ কিছুদিনের প্রেমের সম্পর্ক। ছেলের পরিবার এই কিশোর প্রেমের সম্পর্ক মেনে নিলেও মেয়ের পরিবার মেনে নেয়নি। তবুও তাদের উভয় পরিবারের আশ্বাসে তারা দু’জনেই আশায় ছিল তাদের বিয়ে হবে সংসার হবে। কিন্তু মেয়ের পরিবারের পক্ষ থেকে ছেলেকে তার প্রেমিকার বিয়ের খবর দেওয়া হলে ছেলেটি বিরহে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

ঘটনাটি ঘটেছে সোমবার (৩০ জুন) পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামে। নিহত কিশোর গোলাম রাব্বি (১৫) সে ঐ গ্রামের দিনমজুর রবিউল শেখের ছেলে।

নিহত রাব্বির বড় ভাই রিয়াজ শেখ জানান, আমাদের পাশের গ্রামের একটি মেয়ের সাথে আমার ছোট ভাই রাব্বির প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে তারা দু’জনে বাড়িতে কাউকে কিছু না বলে হারিয়ে যায়। পরে উভয় পরিবার খোঁজাখুঁজি করে তাদের বিয়ে দেওয়ার আশ্বাসে বাড়িতে নিয়ে আসি। এরপর মেয়ের পরিবার কৌশলে মেয়েকে ঢাকায় তার এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেয় এবং তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এদিন সোমবার সকালে রাব্বির সাথে ঐ মেয়ের এক আত্মীয়র কথা হয় এবং সে জানায় তার প্রেমিকার বিয়ে হয়ে গেছে। এমন খবর শুনে রাব্বি বাড়ির সবার অগোচরে নিজ ঘরের দরজা বন্ধ করে ডাবের আড়ার সাথে রশিতে ঝুলে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। আমার ভাইকে আত্মহত্যায় প্ররোচনায় অভিযুক্ত ঐ পরিবারের শাস্তি চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার জানান, ঘটনাটি জানার পরেই আমরা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হবে। থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাটমোহরে প্রেমিকার বিয়ের খবর শুনে প্রেমিকের আত্মহত্যা

আপডেট সময় : ০২:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫