ঢাকা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

চিত্রনায়ক ফেরদৌসের বিরুদ্ধে হত্যা মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ৩৩৫ বার পড়া হয়েছে

চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে আদাবর থানায় মামলাটি দায়ের করেন। ফেরদৌসকে মামলার ৫৫ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে। একই হত্যা মামলায় আসামি করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকেও। তারা দুজনেই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম। মামলায় মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ২৮ নম্বর আসামি করা হয়েছে। আর ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদকে ৫৫ নম্বর আসামি করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের দাবিতে সংঘর্ষ চলাকালে ৫ আগস্ট পোশাক কারখানার কর্মী রুবেল গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে। এতে অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বাদীর অভিযোগ, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই দিন রুবেল আদাবরের রিংরোডে মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও মদদে মিছিলে গুলি ছোঁড়া হয়। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ৭ আগস্ট মারা যান।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চিত্রনায়ক ফেরদৌসের বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট সময় : ০৫:৫৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪