ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

জলঢাকায় জুয়ার সামগ্রীসহ ৪ জুয়াড়ি গ্রেফতার।

সুমন মিয়া: জলঢাকা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৪৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৪৪৪ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকা থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৭ই এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে পৌরসভার দক্ষিণ চেরেঙ্গা কাজীপাড়া এলাকায় শুকনা পুকুরের মধ্যে থেকে প্রকাশ্য জুয়া খেলারত অবস্থায় এই ৪ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে পৌরসভা এলাকার দক্ষিণ চেরেঙ্গা কাজীপাড়া গ্রামস্থ জনৈক মো: মাহমুদ রহমান (৬৫) এর শুকনা পুকুরের মধ্যে প্রকাশ্য জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জলঢাকা থানা পুলিশের একটি চৌকস টীম অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলার ফরগুটি, ডাবু, নগদ ৭,১৭০ টাকা ও ০২টি মোবাইল ফোন মেরুন রঙ্গের ০১ (একটি) বড় প্লাস্টিক সামগ্রীসহ ৪ জুয়াড়ি গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গাবরোলের মৃত ভজে মামুদের ছেলে মোঃ জামাত আলী (৫১), দক্ষিন কাজিরহাটের লোকমান হোসেন এর ছেলে আব্দুল মালেক (৪০), গাবরোল সরকারপাড়ার মৃত মহর উদ্দিনের ছেলে আজহারুল ইসলাম ও দক্ষিণ কাজিরহাট তিনকদম এলাকার আবেদ আলির ছেলে মিনারুর ইসলাম (২০)।

এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম ” দৈনিক বাংলার জনতা” কে জানান, জুয়ার আসর থেকে জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ধারা-১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জলঢাকায় জুয়ার সামগ্রীসহ ৪ জুয়াড়ি গ্রেফতার।

আপডেট সময় : ১১:৪৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪