ঢাকা ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে নতুন সমস্যার সৃষ্টি হবে – নুরুল আম্বিয়া

বাংলার জনতা, প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ২৫২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেছেন, জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে নতুন সমস্যার সৃষ্টি হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, স্থানীয় সরকারের নির্বাচনের ব্যাপারে একটা কথা এখানে এসেছে, সে বিষয়ে আমরা আমাদের কথা বলেছি। দেশে যে রাজনৈতিক সমস্যা, সামনে যে নির্বাচন ও সংস্কার সে বিষয়ে ঐকমত্য খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে মানুষের অগ্রাধিকার বদলে যাবে। তাতে অনেক নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, যারা এই অভ্যুত্থানকে সমর্থন করেছে, নেতৃত্ব দিয়েছে সবার কথা হল জনগণ যেন অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকে, অভ্যুত্থানের শক্তি যেন ঐক্যবদ্ধ থাকে এবং ঐক্যবদ্ধভাবে আগামী দিনের কাঙ্ক্ষিত নির্বাচনে অগ্রসর হতে পারি, সেটাই একান্ত কাম্য।

আম্বিয়া বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের আজকের প্রথম বৈঠকে বড় আলোচনার কিছু ছিল না। দলগুলো প্রত্যেকেই তাদের লিখিত প্রস্তাবনা দিয়েছেন, আমরাও দিয়েছি।

জাতীয় ঐক্য নিয়ে বাংলাদেশ জাসদ সভাপতি বলেন, রাজনৈতিক দলের সবাই আগ্রহ প্রকাশ করেছেন যেন আমাদের জাতীয় ঐক্য ঠিক থাকে এবং গণতন্ত্রের পথে যেন অগ্রসর হতে পারি। প্রত্যেকেই সহযোগিতার কথা বলেছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি, আমরাও সহযোগিতা করব। আজকের বৈঠকে এ বিষয়ে খোলামেলা আলোচনা করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে নতুন সমস্যার সৃষ্টি হবে – নুরুল আম্বিয়া

আপডেট সময় : ১২:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫