ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন

জাপানে কমবয়সী অর্ধেক লোক চায় না সন্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ২১৩ বার পড়া হয়েছে

এফএনএস
জাপানে ৩০ বছরের কম বয়সী অবিবাহিত প্রায় অর্ধেক লোক সন্তান চায় না। একটি ফার্মাসিটিউক্যাল ফার্মের সাম্প্রতিক জরিপ থেকে এ কথা জানা গেছে। খবর সিনহুয়ার। সন্তান না চাওয়ার কারণ হিসেবে তারা অর্থনৈতিক অনিশ্চয়তা, সন্তান জন্মদান ও প্যারেন্টিংয়ের সমস্যার কথা তুলে ধরে। রোহতো ফার্মাসিটিউক্যাল কোম্পানি লিমিটেডের জরিপে দেখা গেছে ১৮ থেকে ২৯ বছর বয়সী চারশো উত্তরদাতার ৪৯.৪ শতাংশ বলেছে, তারা সন্তান নিতে আগ্রহী নয়। গত তিন বছরে চালানো জরিপের তুলনায় এ হার সর্বোচ্চ। লিঙ্গ ভিত্তিতে ৫৩.০ শতাংশ পুরুষ ও ৪৫.৬ শতাংশ নারী বাবা মা না হওয়ার ইচ্ছে ব্যক্ত করেছে। জানুয়ারিতে অনলাইনে জরিপটি পরিচালনা করা হয়। এদিকে দেশটির সরকারি তথ্যে দেখা গেছে, ২০২২ সালে শিশু জন্ম সর্বনিম্ন আট লাখে নেমে আসে যা ১৮৯৯ সালে তথ্য রেকর্ড শুরুর পর সর্বনিম্ন। সরকারের ধারণার চেয়ে অনেক আগেই শিশু জন্ম কমে যাওয়ার এ তথ্য এলো। সরকারের পক্ষ থেকে ২০১৭ সালে বলা হয়েছিল জাপানে ২০৩৩ সালে জন্মসংখ্যা আট লাখে নেমে আসবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাপানে কমবয়সী অর্ধেক লোক চায় না সন্তান

আপডেট সময় : ০৩:৩৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩