ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

জামিন পেলেন ইমরান খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে

এফএনএস
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। তাকে দু’সপ্তাহের জন্য জামিন দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এবং বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ পিটিআই প্রধানের জামিন আবেদনের শুনানি করেন। এর আগে গত বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট আইএইচসি প্রাঙ্গণ থেকে তার গ্রেপ্তারকে অবৈধ এবং বেআইনি বলে অভিহিত করেন। ডননিউজটিভি জানায়, ইমরানের আইনজীবীরা চারটি অতিরিক্ত আবেদনও দাখিল করেছেন। আইএইচসিকে তার বিরুদ্ধে নথিভুক্ত করা মামলাগুলোর বিশদ বিবরণ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছেন।গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তার ঘিরে দেশটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও পিটিআই সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এ নিয়ে এখন পর্যন্ত ১০ জনের নিহতের খবর পাওয়া গেছে। গ্রেপ্তার করা হয়েছে পিটিআইয়ের শত শত কর্মীকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামিন পেলেন ইমরান খান

আপডেট সময় : ০১:৫৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩