ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কুড়িগ্রামে বিএনপির বিজয় র‍্যালী

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
  • আপডেট সময় : ০২:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ২৪৩ বার পড়া হয়েছে

ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কুড়িগ্রামে জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম জেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহনে একটি বিশাল বিজয় র‍্যালী সারাশহর প্রদক্ষিণ করে শহরের কলেজ মোড়ে গিয়ে পৌর টাউন হল মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল, মৎস্যজীবীদলের নেতৃবৃন্দ প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি গণমানুষের দল, বিএনপি সকল মানুষের মনে জায়গা করে নিতে হলে সকল নেতা কর্মীকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ও রাস্ট্র সংস্কারের পথ অনুসরণ করে চলতে হবে। একই সাথে ভিতরে বাহিরে সকল ষড়যন্ত্র সম্পর্কে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।আরও বলেন, স্বৈরাচার আওয়ামীলীগের পতনের ইতিহাস বাংলাদেশের রাজনীতির জন্য একটি বড় শিক্ষা। স্বাধীন গণতান্ত্রিক রাস্ট্রে মানুষের গণতান্ত্রিক অধিকার হরন করে টিকে থাকা যায় না।

এছাড়াও আওয়ামী দুঃশাসনের ১৬ বছরের খুন, গুম, হত্যা, দূর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও সর্বশেষ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫ আগষ্টে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর প্রেক্ষাপটও তুলে ধরে বক্তব্য দেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কুড়িগ্রামে বিএনপির বিজয় র‍্যালী

আপডেট সময় : ০২:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫