ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচবিবিতে পাটচাষ বিষয়ক প্রশিক্ষণ রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা গণপূর্ত বিভাগের ২৬ জন কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর তহবিল হতে উৎসাহব্যঞ্জক আর্থিক অনুদানের চেক হস্তান্তর ডুমুরিয়া উপজেলা এস ডিজি পরিকল্পনা কর্মশালা দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

তজুমদ্দিনের দুই চেয়ারম্যান ঢাকায় নাশকতার অভিযোগে গ্রেপ্তার

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

রাজধানীতে বিক্ষোভ মিছিল ও নাশকতার চেষ্টার অভিযোগে ভোলার তজুমদ্দিন উপজেলার দুই সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভোলাগামী ইলিশা লঞ্চ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু এবং চাঁদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ কিরণ।

ডিবি পুলিশের উত্তরা জোনাল টিম সূত্রে জানা যায়, রাজধানীর উত্তরাসহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টার পর তারা ভোলায় ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদরঘাট থেকে তাদের আটক করা হয়।

ডিএমপির গোয়েন্দা পুলিশের উত্তরা জোনাল টিমের উপকমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার দুই নেতা ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, রাজধানীতে সংঘটিত সাম্প্রতিক ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টার ঘটনায় তাদের সম্পৃক্ততার বিষয়ে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তজুমদ্দিনের দুই চেয়ারম্যান ঢাকায় নাশকতার অভিযোগে গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬