তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম
- আপডেট সময় : ০৪:২৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ৩৫৯ বার পড়া হয়েছে
সম্প্রতি ফ্যাসিস্ট ও স্বৈরাচার সরকার পতনে রাজনৈতিক পটপরিবর্তনের পরও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ সরকার কতৃক দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার বিরুদ্ধে থাকা সবমিথ্যা মামলা প্রত্যাহারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।বুধবার (১৬ অক্টোবর) রাবির শিক্ষক ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দাবি জানান |
ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. আবদুল আলিম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আমীরুল ইসলাম এক বিবৃতিতে বলেন, ২০০৭ সালে ১/১১ এর জরুরি সরকারের সময় কাল্পনিক অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। যা সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কারণ তথাকথিত জরুরি সরকার ছিল বর্তমান আওয়ামী সরকারেরই আন্দোলনের ফসল। একটা অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাগুলো করা হয় |
বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র-জনতা ১৭ বছর গণতন্ত্রের জন্য আওয়ামীলীগ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই সংগ্রামে বিরামহীন নেতৃত্ব ও দিকনির্দেশনা দিয়েছেন বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বিরুদ্ধে দায়েরকৃত সকল রাজনৈতিক মামলা এবং তার বিরুদ্ধে বিগত সরকারের শাসনামলে পলাতক শেখ হাসিনার নির্দেশে কয়েকটি মিথ্যা মামলার ফরমায়েশি রায়ও ঘোষণা করা হয়েছে।
কিন্তু অতিসম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পরও লক্ষ্য করা যাচ্ছে যে, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত এসব রাজনৈতিক মামলার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, এটা খুবই দুঃখজনক।
এক-এগারোর সময়ে বিএনপিসহ বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে। মূলত বিএনপি তথা জিয়া পরিবারকে দমনের লক্ষ্যেই সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানের বিরুদ্ধে দুদক এই মামলাটি করেছিল।
২০০৭ সালের জরুরি সরকারের আমলে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধেও কয়েকটি মামলা হয়েছিল। কিন্তু ক্ষমতায় (হাসিনা) আসার পরই সেই মামলাগুলো উধাও হয়ে যায়। সেসময় আওয়ামী লীগের বিরুদ্ধে হওয়া সকল মামলা যদি উঠে যেতে পারে, তাহলে তারেক রহমান, বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলাগুলো কেনো উঠছে না? অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে থাকা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর আহ্বান জানান রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ।










