সংবাদ শিরোনাম ::
দাশুড়িয়া ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মহিদুল, সদস্য সচিব শহীদ মন্ডল
পাবনা প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:০৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ৩৬৫ বার পড়া হয়েছে
জাতীয়তাবাদী কৃষক দল দাশুড়িয়া ইউনিয়ন শাখার ৩৬ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) ঈশ্বরদী উপজেলা কৃষক দলের আহবায়ক মো. পাঞ্জুর রহমান সরদার ও সদস্য সচিব মইনুল ইসলাম সরদার এ কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটিতে মো. মহিদুল ইসলাম কে আহবায়ক, এম. এস. আলমকে সিনিয়র যুগ্ন আহবায়ক ও মো. শহিদুল ইসলাম মন্ডল (শহিদ মন্ডল)কে সদস্য সচিব করা হয়েছে ।
কমিটিতে যুগ্ন আহবায়ক হিসাবে রয়েছেন, মো. হান্নান, মো. আব্দুল বাতেন বিপুল, মো. মঞ্জুর রহমান মঞ্জু, মো. মহিরুল ইসলাম মোহন, মো. মুকুল হোসেন, মো. বাবু মন্ডল,জাহাঙ্গীর প্রাং, মো. মখলেছ বিশ্বাস, মোঃ মজিবর রহমান, মো. মল্লিক হাসান। আগামী ৩০ দিনের মধ্যে ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ দিয়েছে উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ।










