সংবাদ শিরোনাম ::
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কেরানীহাট বাজারে উপজেলা প্রশাসনের অভিযান
মিজানুর রহমান রুবেল সাতকানিয়া (চট্টগ্রাম)
- আপডেট সময় : ১২:১৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ৩১৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাট বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।
(৩০ অক্টোবর) বুধবার বিকাল ৩ টায় উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
এসময় মুদির দোকানে মূল্য তালিকা না থাকা এবং লাইসেন্স না থাকা এছাড়া লেবেল ছাড়া পণ্য বিক্রয়, ক্রয়রশিদ সংরক্ষণ না করা ও দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার বিষয় গুলি তদারকি করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযানে সহযোগিতা করেন ছাত্র প্রতিনিধি, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ, আনসার সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।










