নওগাঁ সদর উপজেলার সুলতানপুরে জনতার সহায়তায় দুই চোর আটক
- আপডেট সময় : ০৬:৪০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে
নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকায় স্থানীয় জনগণের সহায়তায় চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই ২০২৬) সুলতানপুর এলাকা থেকে মো. রাব্বি ওরফে সিজার (৩২), পিতা- মো. শহিদুল ইসলাম এবং তার সহযোগী মো. সিরাজুল ইসলাম সরকার (৩৮), পিতা- মৃত ফুলচাঁন সরকারকে স্থানীয় জনতার সহযোগিতায় আটক করা হয়। তাদের উভয়ের বাড়ি সুলতানপুর, নওগাঁ সদর থানা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে সুলতানপুর এলাকার একটি দোকানে চুরির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়াও এলাকায় সংঘটিত আরও বেশ কয়েকটি চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের দ্রুত সহযোগিতায় অভিযুক্তদের আটক করা সম্ভব হয়। এ ঘটনায় সুলতানপুরের সচেতন জনসাধারণের ভূমিকার প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে নওগাঁ সদর থানা জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।










