ঢাকা ০২:২৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নওগাঁর মান্দায় ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে শিক্ষক আটক

এম এ রাজ্জাক, নওগাঁ, প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:১৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ৩৩০ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ বুধবার কুড়িয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ জনতা শিক্ষকের মোটরসাইকেল পুড়িয়ে দেয়।

অভিযুক্ত শিক্ষকের নাম এনামুল হক। তিনি উপজেলার কশব ইউনিয়নের চককোঁচাড় গ্রামের আবুল কাসেম সরদারের ছেলে। এর আগেও এ ধরণের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জানান, আজ বুধবার সকাল ১০টার দিকে আমার মেয়ে প্রতিদিনের মতো বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ে অবস্থানকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক কৌশলে আমার মেয়েকে বিদ্যালয়ের ছাদে ডেকে নেন। এরপর তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানীসহ জড়িয়ে ধরে চুমু খায়। এতে আমার মেয়ে ভয় পেয়ে কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে আসে।

স্থানীয় এক বাসিন্দা জানান, বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে বিদ্যালয় ঘেরাওসহ শিক্ষক এনামুল হককে অবরুদ্ধ করে রাখে। এ সময় উত্তেজিত জনতা শিক্ষক এনামুল হকের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে অবরুদ্ধ শিক্ষক এনামুল হককে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর মান্দায় ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে শিক্ষক আটক

আপডেট সময় : ০৬:১৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪