ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

নতুন ভোটারদের চোখের আইরিশ ও আঙুলের ছাপ সার্ভারে যুক্ত করার নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২৬৬ বার পড়া হয়েছে

এফএনএস : নতুন ভোটারদের চোখের আইরিশ ও ১০ আঙুলের ছাপ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে আপলোড নিশ্চিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি অনুবিভাগের পরিচালক মো. আবদুল মমিন সরকার সম্প্রতি মাঠ কর্মকর্তাদের নির্দেশনাটি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, নতুন নিবন্ধনকৃত ভোটারদের বায়োমেট্রিক (১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশ) সার্ভারে আপলোড নিশ্চিত করতে হবে। সূত্রগুলো জানিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে হাললনাগাদ গত মার্চে সম্পন্ন করেছে সংস্থাটি। এরপরেও অনেকে অন্তর্ভুক্ত হয়েছেন তালিকায়। আর এবারই প্রথম নিবন্ধন সম্পন্ন করার সময় চোখের আইরিশ ও ১০ আঙুলের ছাপ নেওয়া হয়েছে নাগরিকদের। আগে স্মার্টকার্ড নেওয়ার প্রদানের সময় এগুলো নেওয়া হতো। কর্মকর্তারা বলছেন, আগের ভোটারদের চোখের আইরিশ ও ১০ আঙুলের ছাপ এখনো সার্ভারে অন্তর্ভুক্ত করা যায়নি নানা কারণে। তাই নতুন ভোটারদের নিবন্ধনের সময়ই ওই তথ্যগুলো নেওয়া হয়। আর সেগুলোই দ্রুত সার্ভারে অন্তর্ভুক্ত করার জন্য বলেছে ইসি। হালনাগাদ অনুযায়ী, অন্তত ৮০ লাখ ৭৩ হাজার ৫৫৯ জন নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছে। এরপরেও অনেকে নিজ উদ্যোগে ভোটার হয়েছেন। এদের সবার বায়োমেট্রিকের তথ্য সার্ভারে আপলোড করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নতুন ভোটারদের চোখের আইরিশ ও আঙুলের ছাপ সার্ভারে যুক্ত করার নির্দেশ

আপডেট সময় : ০১:৫৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩