নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা
- আপডেট সময় : ১০:৫৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা যুবদল, দাশুড়িয়া, মুলাডুলি, সলিমপুর, সাহাপুর, পাকশী ও সাঁড়া ইউনিয়ন যুবদল, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দল ও সকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলসহ কৃষক দল, শ্রমিক দল ও তাঁতীদলের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (২৫ আগষ্ট) সন্ধ্যায় দাশুড়িয়াতে ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্য সচিব মো. শরিফুল ইসলাম তুহিন এবং ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মো. মাহবুবুর রহমান পলাশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।
এ সময় ঈশ্বরদী উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান।
একই সঙ্গে কমিটি অনুমোদন দেওয়ায় পাবনা জেলা বিএনপির আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিব এবং সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খোন্দকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানে নেতাকর্মীরা নবগঠিত কমিটির নেতৃত্বে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।




















