ঢাকা ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে
নরসিংদীতে একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর হতে মেঘনার শাখা নদীতে নিক্ষেপের অভিযোগে মোহাম্মদ আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে তাকে আটক করা হয়। আটক আলী জেলা সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে।

পুলিশ জানায়, গত বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি কয়েকজনের সহযোগিতায় একটি কুকুরের গলায় ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে দেন। কিছুক্ষণের মধ্যেই কুকুরটি নদীর পানিতে তলিয়ে যায়।
ঘটনার সময় উপস্থিত এক ব্যক্তি পুরো ঘটনাটি মোবাইলফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
পরে ভিডিওটি জেলা পুলিশের দৃষ্টিগোচর হয় এবং নরসিংদী সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ভিডিওতে খালি গায়ে থাকা ব্যক্তি আলীকে নাগরিয়াকান্দি এলাকা থেকে আটক করে।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এ আর এম আল-মামুন বলেন, বৃহস্পতিবার সকালে ‘এনিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ; নামক ফেইসবুক আইডি হতে ভিডিওটি আপলোড করা হয়। ভিডিও ফুটেজের ভিত্তিতে অভিযুক্তের পরিচয় শনাক্ত করে দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক

আপডেট সময় : ০৮:৫৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬