ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নাগেশ্বরীতে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার 

নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী (কুড়িগ্রাম)
  • আপডেট সময় : ০১:৩১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ২৬৪ বার পড়া হয়েছে

 কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৫ কেজি গাঁজা সহ মাদক কারবারি শিউলী (৩৮)কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) নাগেশ্বরী থানা পুলিশ কর্তৃক উপজেলার   হাসনাবাদ ইউনিয়নের চচলারপাড় গ্রামে নিজ বাড়ি থেকে ১৫ কেজি গাঁজাসহ শিউলী বেগমকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

বুধবার (২৩ জুলাই ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ০৬:১৫ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন হাসনাবাদ ইউনিয়নের চচলারপাড় গ্রামস্থ গ্রেফতারকৃত আসামি শিউলী বেগম এর নিজ বসতবাড়ি থেকে ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। নাগেশ্বরী থানা সূত্রে জানা যায়, বুধবার ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম।

এ সময় তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে- নাগেশ্বরী থানাধীন হাসনাবাদ ইউনিয়নের চচলারপাড় এলাকায় কতিপয় মাদক কারবারি নিজ বসতবাড়িতে গাঁজা বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারি মোছাঃ শিউলী বেগম (৩৮) কে হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য নাগেশ্বরী থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। উক্ত মাদক কারবারির সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান অব্যহত রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাগেশ্বরীতে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার 

আপডেট সময় : ০১:৩১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫