ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নেত্রকোনায় শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

মোঃ জনি খান মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ৩১১ বার পড়া হয়েছে

নেত্রকোনার মোহনগঞ্জ থেকে এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ দাবি করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে  তাদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত রোববার সন্ধ্যায় ময়মনসিংহের গম্ভুগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধুপুর গ্রামের মো. আলমের ছেলে নাঈম ইসলাম (২৩) ও হযরত আলীর ছেলে ওলিউল্লাহ (৩৫)। আর ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. রিফাতুল হাসান (১৩)। রিফাতুল নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে।

সে মোহনগঞ্জ শহরের একটি মাদ্রাসায় নাবিমির ক্লাসের ছাত্র।  পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ জুন রিফাতুল ট্রেনে করে মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ যায়। স্টেশনে গিয়ে নামার পর ওই দুইজন তাকে অপহরণ করে।  ২০ জুন পরিবারের কাছে ফোন করে জানায় রিফাতুল তাদের তাদের কাছে রয়েছে। ৫ হাজার টাকা খরচ দিয়ে ময়মনসিংহের সম্ভুগঞ্জ সেতুর কাছ থেকে তাকে নিয়ে যেতে হবে। পরদিন রিফাতুলের বাবা-মা গিয়ে ৫ হাজার টাকা দিয়ে ছাড়িয়ে দিয়ে তাকে নিয়ে আসে। পরবর্তীতে লোভে পড়ে ২৫ জুন মোহনগঞ্জ শহর থেকে রিফাতুলকে অপহরণ করে নাঈম ও ওয়ালিউল্লাহ। তারা মাদ্রাসায় যাওয়ার পথে রিফাতুলকে জোর করে টেনে মাইক্রোবাসে তুলে অজ্ঞান করে ময়মনসিংহ নিয়ে যায়। এদিন রাতে রিফাতুলের মাকে অজ্ঞাত এক ব্যক্তি কল করে জানায় যে রিফাতুলকে অপহরণ করা হয়েছে। তাকে ফিরে পেতে হলে ৯ লাখ টাকা দিতে হবে বলেও জানানো হয়। রিফাতুলের মা নানা কাকুতি মিনতি করলেও এতে কোন কাজ হয়নি।  কয়েক দফা কথা বলার পর তারা জানায় ২৯ জুন বিকালে সম্ভুগঞ্জ সেতুর ওপর টাকা নিয়ে যেতে হবে। এদিকে রিফাতুলের বাবা-মা ময়মনসিংহ র‍্যাবের সাথে যোগাযোগ করে বিষয়টি জানায়। পরে র‍্যাবের সদস্যরা কৌশলে ওই দুই অপহরণকারীকে আটক করে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করে। সেইসাথে অপহৃত রিফাতুলকে উদ্ধার করে।  এ ঘটনায় রিফাতুলে মা শিল্পী আক্তার বাদী হয়ে মোহনগঞ্জ থানায় ওই দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার দুপুরে  আদালতে পাঠানো হয়। 

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন,ভুক্তভোগী ছাত্রের মায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নেত্রকোনায় শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০২:০০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫