ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

‘পড়বো, শিখবো, লিখবো, দেশ ও জাতিকে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দিবো’ চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভায় সাংবাদিক নেতারা

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রামঃ
  • আপডেট সময় : ১২:২৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ২২৯ বার পড়া হয়েছে

‘পড়বো, শিখবো, লিখবো, দেশ ও জাতিকে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দিবো’— এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের চেরাগী পাহাড়স্থ লুসাই ভবনের তৃতীয় তলায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলী আহমেদ শাহীন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর নূর । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কিরণ শর্মা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক কামরুল হুদা।বক্তব্য রাখেন সাংবাদিক এস এম পিন্টু, সাংবাদিক নজরুল ইসলাম।এতে বক্তব্য রাখেন সাংবাদিক হারাধন চৌধুরী, পারভীন আক্তার, এম.নজরুল ইসলাম খান।সংগঠনের সিনিয়র সাংবাদিক, নবীন সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাংবাদিকতা শুধুমাত্র খবর প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি একটি বুদ্ধিবৃত্তিক পেশা। একজন সাংবাদিক যত বেশি পড়বে ও শিখবে, তত বেশি বিশ্লেষণধর্মী চিন্তা ও লেখার মাধ্যমে সমাজ ও জাতিকে নেতৃত্ব দিতে পারবে।

তাঁরা আরও বলেন, বর্তমান সময়ে তথ্যের স্রোতের মধ্যে সত্য ও যুক্তিনির্ভর সংবাদ উপস্থাপন করা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। এজন্য নিয়মিত পাঠ, গবেষণা ও বিশ্লেষণধর্মী লেখার বিকল্প নেই।

সভায় নবীন সাংবাদিকদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ চর্চা ও বস্তুনিষ্ঠ সংবাদ লেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি আগামী মাসে তরুণ সাংবাদিকদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে বক্তারা বলেন, সাংবাদিক সমাজ যদি নিজেদের জ্ঞানচর্চা ও চিন্তার পরিসর বাড়াতে পারে, তবে তারা জাতিকে প্রকৃত অর্থে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দিতে পারবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘পড়বো, শিখবো, লিখবো, দেশ ও জাতিকে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দিবো’ চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভায় সাংবাদিক নেতারা

আপডেট সময় : ১২:২৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫