ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পত্নীতলায় পৃথক অভিযানে ৩৪ পিস ট্যাপেন্টাডলসহ তিন মাদক বিক্রেতা আটক

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে

Oplus_131072

নওগাঁর পত্নীতলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৪ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন মাদক বিক্রেতাকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই ২০২৬ দিবাগত রাতে পরিচালিত পৃথক অভিযানে নজিপুর পৌরসভার ঠুকনিপাড়া এলাকা থেকে মোঃ গোলাম মোস্তফা (৪৪), পিতা- মৃত তছির উদ্দিন, সাং- চক নিরখিন এবং শ্রী সুমীর মহন্ত (২৯), পিতা- শ্রী মৃনাল মহন্ত, উভয়কে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই রাতে পৃথক আরেকটি অভিযানে পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের শারইল এলাকা থেকে মোঃ আসিব (১৯), পিতা- মৃত তাইজুদ্দিনকে আটক করে পুলিশ। তার হেফাজত থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পৃথক দুই অভিযানে মোট ৩৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পত্নীতলায় পৃথক অভিযানে ৩৪ পিস ট্যাপেন্টাডলসহ তিন মাদক বিক্রেতা আটক

আপডেট সময় : ০১:৪০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬