ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা এ্যাড ভিশন বাংলাদেশ’র বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও সম্মাননা প্রদান সম্পন্ন নিখোঁজের দুই দিন পর পুকুরে পানিতে মিলল ছোট্ট শিশু সেঁজুতির লাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ আসন্ন আটগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন আলী আমজাদ তালুকদার মোবাইল কোর্টের মাধ্যমে ঝিনাই নদীতে ৩০০ মিটার চায়না জাল জব্দ করে পুড়িয়ে ভস্মীভূত মাদকমুক্ত ফুলবাড়ী গড়তে ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম (সুজা)-এর পাঁচ দফা কর্মপরিকল্পনা ঘোষণা

পাকিস্তান সীমান্তে ইরানের বিমান হামলায় নিহত দুই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ২৫২ বার পড়া হয়েছে

এফএনএস
পাকিস্তানের সীমান্তে ইরানের বিমান হামলায় দুই শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সরকারি কর্মকর্তারা। ইরাক ও সিরিয়ার পরপরই পাকিস্তানে এ হামলা চালানো হলো। তেহরানের ভাষ্য অনুযায়ী, ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে তারা। খবর এএফপির। উভয় দেশের সীমান্তে চালানো এই হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার দিনের শেষভাগে চালানো এই হামলাকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ হিসেবে বর্ণনা করেছে পাকিস্তান। পাশাপাশি দেশটি বলেছে, অনর্থক এই হামলা চালানো হয়েছে। ইরান এ হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা নাউর নিউজ জানায়, এ হামলায় জিহাদি সংগঠন জইশ-আল-আদলের পাকিস্তানি সদর দপ্তর ধ্বংস করে দেওয়া হয়েছে। ২০১২ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি সন্ত্রাসী তৎপরতার জন্য ইরানে কালো তালিকাভুক্ত। গত কয়েক বছরে ইরানের ভূখণ্ডে বেশ কিছু হামলা চালিয়েছে তারা। সিরিয়ায় সন্ত্রাসী অবস্থান ও গোয়েন্দা সদর দপ্তরে এবং ইরাকের কুর্দি স্বায়ত্বশাসিত অঞ্চলে গত মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের নাউর নিউজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, ‘পাকিস্তানের জইশ-আল-আদল সন্ত্রাসী সংগঠনের সদর দপ্তরে কিছুক্ষণ আগে হামলা চালানো হয়েছে।’ পাকিস্তানের সরকারি কর্মকর্তারা অবশ্য জানাননি কোথায় এ হামলা চালানো হয়েছে। তবে ইরানের নাউর নিউজের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এ হামলা চালানো হয়েছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সীমান্তে। পাশাপাশি পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হচ্ছে, ইরান-পাকিস্তানের মধ্যে প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ বেলুচিস্তান সীমান্তে এ হামলা চালানো হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের সার্বভৌমত্বের ওপর এ হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য, যা গুরুতর পরিণতি বয়ে আনতে পারে। দেশটি বলেছে, তারা পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূততে তলব করে দেশের আকাশসীমা লঙ্ঘনের প্রতিবাদ জানিয়েছে। পাকিস্তান ও ইরান দুটি দেশই একে অন্যের বিরুদ্ধে জঙ্গি সংগঠনকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। তবে, সরকারি বাহিনীর সরাসরি হামলায় জড়িয়ে পড়ার ঘটনা বেশ বিরল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তান সীমান্তে ইরানের বিমান হামলায় নিহত দুই

আপডেট সময় : ০৯:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪