ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

পাকিস্তানজুড়ে ‘স্বাধীনতা’ বিক্ষোভের ডাক দিলেন ইমরান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ২১৮ বার পড়া হয়েছে

এফএনএস

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশজুড়ে ‘স্বাধীনতা’ আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, ‘স্বাধীনতা সহজে আসে না, ছিনিয়ে নিতে হয়।’ গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয়। পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তিনি জামিনে মুক্তি পান। এ ঘটনায় ক্ষুব্ধ ইমরানের সমর্থকরা সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয়, সড়ক অবরোধ করে এবং সামরিক সম্পত্তিতে হামলা চালায়। গত শনিবার রাতে ইউটিউবে দেওয়া এক ভাষণে ইমরান বলেন, ‘স্বাধীনতা সহজে আসে না। আপনাকে এটা কেড়ে নিতে হবে। এর জন্য আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে।’ আগামী বুধবার থেকে আবারও নির্বাচনের দাবিতে রাস্তায় নামবেন বলে সমর্থকদের উদ্দেশে ইমরান বলেন, গতকাল ‘রোববার দেশের শহর, গ্রাম ও রাস্তায় বিক্ষোভ হবে।’ কয়েক মাস ধরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন। ২০২২ সালে তার বিরুদ্ধে হত্যা চেষ্টায় জড়িত থাকার দাবি করার কয়েক ঘণ্টা পর গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানের ৭৫ বছরের ইতিহাসের প্রায় অর্ধেক সময় দেশটিকে সরাসরি শাসন করেছে শক্তিশালী সামরিক বাহিনী। শুধু তাই নয়, রাজনৈতিক ব্যবস্থার ওপরও নজর রাখছেন তারা। এর আগে ইমরান খান সাংবাদিকদের জানিয়েছিলেন, তাকে গ্রেপ্তারের পেছনে সেনাপ্রধানের হাত রয়েছে। তবে বিক্ষোভের সময় সামরিক স্থাপনায় হামলা থেকে নিজেকে দূরে সরিয়ে নেন ইমরান। তিনি আরও দাবি করেন, তার দলের কর্মীরা এর সঙ্গে জড়িত ছিলেন না। ইমরান খান এই ঘটনার স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে সহিংসতায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক পুলিশ কর্মকর্তা। আটক করা হয়েছে চার হাজারেরও বেশি মানুষকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তানজুড়ে ‘স্বাধীনতা’ বিক্ষোভের ডাক দিলেন ইমরান

আপডেট সময় : ০৩:৩৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩