ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

পাকিস্তানে ১ ডলার এখন ৩০০ রুপি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ২৯৮ বার পড়া হয়েছে

এফএনএস
তীব্র অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে ধুকতে থাকা পাকিস্তানের মুদ্রার রেকর্ড দরপতন হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১ ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রার মান দাঁড়িয়েছে ৩০০ রুপিতে। খোলা বাজারে ছিল ৩১৪ রুপি। এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব পাকিস্তান (ইক্যাপ) এই তথ্য জানিয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আমদানি নিষেধাজ্ঞা শিথিল করার স্থানীয় ইউনিটের ওপর চাপ বেড়েছে।অর্থনৈতিক বিশেষজ্ঞ এবং অর্থমন্ত্রীর সাবেক উপদেষ্টা ড. খাকান নজীব জিও টিভিকে বলেছেন, ইতোমধ্যে পার্ক করা কন্টেইনার ছেড়ে দেওয়ার চাপ এবং রপ্তানি ও রেমিটেন্স হ্রাসের কারণে ডলারের তারল্য সংকট সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা কালোবাজার কমিয়ে ডলারের ক্রমাগত বৃদ্ধি রোধ করতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আর্থিক তথ্য ও বিশ্লেষণ পোর্টাল মেটিস গ্লোবালের পরিচালক সাদ বিন নাসির ডনকে বলেছেন, ‘সরকার এবং সমস্ত স্টেকহোল্ডারদের কালো বাজার নির্মূল করার জন্য একটি সঠিক কৌশল বাস্তবায়ন করতে হবে। আন্তঃব্যাংক বাজারে ডলার খুঁজে পাওয়া খুব কঠিন তবে এটি খোলা বাজারে ‘কালো দামে’ সহজেই পাওয়া যায়। পাকিস্তানে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার চলছে। শাহবাজ শরিফের সরকার মেয়াদ শেষ হওয়ার আগেই পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে ক্ষমতা হস্তান্তর করেছেন। এদিকে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে। গত বছর থেকে পাকিস্তানের রাজনীতি এবং অর্থনীতি উভয় ক্ষেত্রেই তীব্র অস্থিতিশীলতা চলমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তানে ১ ডলার এখন ৩০০ রুপি!

আপডেট সময় : ০৩:২৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩