ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

পাকিস্তানের ব্যাংকে একমাস আমদানির রিজার্ভ আছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে

এফএনএস : পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের (এসবিপি) রিজার্ভ আরও কমলো। গত বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ১২ মে শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ ৭২ মিলিয়ন কমে ৪ দশমিক ৩১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। খবর দ্য নিউজের। এসবিপি রিজার্ভের কমার জন্য বিদেশি ঋণ পরিশোধকে দায়ী করেছে। বর্তমানে ব্যাংকটির যে রিজার্ভ রয়েছে তা দিয়ে পাকিস্তানের মাত্র এক মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মোট রিজার্ভ ৫৩ মিলিয়ন ডলার কমে ৯ দশমিক ৯৩৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সম্প্রতি অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পাকিস্তানের রিজার্ভের ওপর চাপ বেড়েছে। অন্যদিকে অর্থছাড়ারের ক্ষেত্রেও দেরি করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জামান পার্কের বাড়িতে পুলিশের প্রতিনিধিদল যাবে। তবে তার আগে ইমরানের অনুমতি নেবে পাঞ্জাব পুলিশ। পাঞ্জাবের প্রাদেশিক তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মীর এ কথা বলেছেন। আমির মীর বলেন, ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন লাহোরের কমিশনার। তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন, প্রতিনিধিদলটি ইমরানের সঙ্গে কথা বলে তার বাড়িতে যাওয়ার সময় নির্ধারণ করবে। এরপর তার বাড়ি তল্লাশি করবে। সেখানে ক্যামেরা থাকবে। গত ৯ মে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর সহিংসতা ছড়িয়ে পড়ে দেশটিতে। বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে আসে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় অন্তত ১০ জন প্রাণ হারান। ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয় বেশ কিছু সরকারি ভবনে, যার জেরে গ্রেপ্তার করা হয় আরও অনেককে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তানের ব্যাংকে একমাস আমদানির রিজার্ভ আছে

আপডেট সময় : ০৯:২৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩