সংবাদ শিরোনাম ::
পাবনা পৌর জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন
পাবনা প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:২৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ৩২৪ বার পড়া হয়েছে
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা পৌর ১০ সদস্য আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা আহবায়ক খালেদ হোসেন পরাগ ও সদস্য সচিব আব্দুল মান্নান ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল সোমবার এই কমিটির অনুমোদন দিয়েছেন।কমিটিতে সিরাজুল ইসলাম হিরা আহবায়ক ও রাসেল আহমেদকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির যুগ্ম আহবায়ক হলেন, জামিল আহমেদ ও মো: রজব আলী। সদস্যরা হলেন, মো: রাজিবুল ইসলাম রবিন, মো: আব্দুল মঈদ খান, দাউদ হোসেন লিটন, আশিকুল ইসলাম, মো: আব্দুল মালেক ও মাহমুদুল হাসান পাপ্পু।










