ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পাবনায় পুলিশে নিয়োগ দেয়ার কথা বলে মোটা অংকের টাকা লেনদেন! যুবক গ্রেফতার !

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ৫০৭ বার পড়া হয়েছে
আগামী ৮ মার্চ থেকে পাবনা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই নিয়োগকে কেন্দ্র করে বিভিন্ন প্রতারক গ্রুপ চাকুরী প্রার্থী এবং তাদের অভিভাবক দের ভুল বুঝিয়ে অবৈধভাবে টাকা লেন-দেন, ব্যাংকের চেক প্রদান, চুক্তিনামা সম্পাদন সহ বিভিন্ন অনৈতিক কার্যে লিপ্ত রয়েছে বলে গোয়েন্দা সুত্রে জেল পুলিশ, পাবনা অবগত হয়েছে । এরই সুত্র ধরে সাথিয়া থানার করমজা এলাকা থেকে এস এম সবুজ নামের একজন প্রতারককে অর্থ লেন-দেনের সময় আটক করা হয়। উক্ত প্রতারক জন প্রতিনিধিদের বরাত দিয়ে চাকুরী প্রত্যাশী বেশ কয়েকজন অভিভাবকদের নিকট থেকে ১৫-২০ লক্ষ টাকার বিনিময়ে চাকুরী পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে চুক্তি সম্পাদন করে। এর মধ্যে কয়েকজনের কাছে থেকে অগ্রিম টাকাও নিয়ে নেয়।
পাবনা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক ও পুলিশ সুপার জনাব মো: আকবর আলী মুনসী স্যার ইতোপূর্বে বহুবার পুলিশ কনস্টবল নিয়োগ সংক্রান্তে বলেছেন। আবারও দ্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে, বাংলাদেশ পুলিশে শতভাগ স্বচ্ছতা ও সততার সাথে কনস্টবল নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করা হয়। এখানে তদবীর, স্বজনপ্রিয়তা, অবৈধ লেন-দেনের কোন সুযোগ নেই। যেসব প্রার্থী চূড়ান্তভাবে উত্তির্ন হবেন তারা তাদের নিজ মেধা, দক্ষতা ও যোগ্যতা দিয়েই হবেন।
তাই সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, কেউ যেন এসব প্রতারকের খপ্পড়ে না পরেন। এতে ঐ প্রতারক কে যেমন কঠোর আইনের আওতায় আনা হবে ঠিক তেমনি কোন ক্যান্ডিডেট বা তার অভিভাবকগণ যদি এসব অনৈতিক কার্যকলাপে লিপ্ত হন তাহলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় পুলিশে নিয়োগ দেয়ার কথা বলে মোটা অংকের টাকা লেনদেন! যুবক গ্রেফতার !

আপডেট সময় : ০৪:২৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪