ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পাবনায় প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

তুহিন হোসেন, বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩০:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ৩৭৫ বার পড়া হয়েছে

শিক্ষকদের সকল ধরনের বৈষম্য দূর করে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। অবিলম্বে দাবি পুরণ না হলে সকল শিক্ষকদের সঙ্গে নিয়ে রাজপথে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সহকারি শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ, পাবনার ব্যানারে সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পাবনা শহরের লাইব্রেরী বাজারস্থ পাবনা ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সামনে এই মাববন্ধন অনুষ্ঠিত হয়।

‘শিক্ষকরা কেন ৩য় শ্রেণির কর্মচারি?, ‘আমরা জাতির কারিগর, দশম গ্রেড আমাদের অধিকার’, ‘সহকারি শিক্ষকদের সম্মান করো, ১০ম গ্রেড বাস্তবায়ন করো’, ‘নতুন এই বাংলা বৈষম্যের ঠাই নাই, দাবি মোদের একটাই ১০ম গ্রেড বাস্তবায়ন চাই’ ইত্যাদি শ্লোগান সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে শত শত শিক্ষক-শিক্ষিকরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে তারা বলেন, আজ আমরা শিক্ষকরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমরা যখন বৈষম্যের শিকার হয়েছি তখনই আমরা রাজপথে নেমেছি। এসএসসি-এইচএসসি পাস করেও অনেক সরকারি কর্মচারিরা ১০ম গ্রেডে বেতন পান কিন্তু আমরা জাতি গড়ার কারিগর স্নাতক পাসধারী হয়েও ১৩তম গ্রেডে বেতন পাচ্ছি। এটা খুবই দুঃখজনক। আমরা আমরা করি বর্তমান সরকার আমাদের দাবি মেনে নিয়ে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করবে যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।

মানববন্ধনে শিক্ষকদের মধ্যে ইজিবর রহমান, আরিফুর রহমান, মোক্তাদির হোসেন, আরিফুল ইসলাম মিঠু, মোকাররম হোসেন, সোহেল রানা, তামান্ন শারমিন, আশরাফুল ও মতিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩০:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪