ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

পাবনায় শহীদ বুলবুল সরকারি কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শুকরাজ সোহেল, পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

বৈরী আবহাওয়ার কারণে এইচএসসি পরীক্ষা সাময়িক স্থগিত এবং শিক্ষামন্ত্রীর বিরুপ মন্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের দেশব্যাপী ঘোষিত তিন দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে পাবনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন পাবনা শহীদ বুলবুল সরকারি কলেজ শিক্ষার্থীরা।

বুধবার (১৪ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অংশ নেন। পরে তারা ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পাবনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় শিক্ষার্থীরা তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো— ১. দেশের দুর্যোগ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসএসসি ও এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা। ২. বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ নিশ্চিত করা। ৩. শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণ।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী তামিম হোসাইন দীপু বলেন, “দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেনি। তাই শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় পরীক্ষা স্থগিত রাখা, অনুপস্থিত শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া এবং দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও দুর্যোগের কারণে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে পারেননি। তাই সকল শিক্ষার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা পাবনা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।বুধবার (১৪ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অংশ নেন। পরে তারা ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পাবনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

কর্মসূচিতে তামিম হোসাইন দীপু, আবিরুজ্জামান রদ্দুর, মেহেদী হাসান সারুখ, আমির হামজা, নির্জরসহ সরকারি শহীদ বুলবুল কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা পাবনা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় শহীদ বুলবুল সরকারি কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১০:৫৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬