পার্কে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
- আপডেট সময় : ১২:১৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ৩০২ বার পড়া হয়েছে
পাবনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) এর বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি মো. শিমুল (২৭) গ্রেফতার হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৪মে ২০২৫ তারিখ রাত ১২টা ৪০ মিনিটে র্যাব-১২ এর সিপিসি-২ পাবনার একটি দল ঈশ্বরদী থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শিমুল ঈশ্বরদীর জগন্নাথপুর এলাকার মৃত ইব্রাহিম হোসেনের পুত্র।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২৫ নভেম্বর ঈশ্বরদীর মুলাডুলি ডাবলু পার্ক এলাকায় এক নারীকে বিয়ের আশ্বাস দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন শিমুল। পরবর্তীতে বিয়েতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী নারী ঈশ্বরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-৫৭, তারিখ: ২৮ এপ্রিল ২০২৫)।
গ্রেফতারের পর শিমুলকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব।ঈশ্বরদী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে র্যাব-১২, পাবনা আসামি মো. শিমুলকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছেন।










