ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার জলঢাকা থানার ১২ নম্বর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার; আদালতে সোপর্দ কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার

পিলখানায় বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ৩৪১ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র-জনতাকে দেখতে বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা আহত বিজিবি সদস্য ও ছাত্র-জনতার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি এসময় আহতদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিজিবি হাসপাতালের চিকিৎসার পরিবেশ অত্যন্ত সুন্দর। নামিদামি চিকিৎসকরা এখানে বিশ্বমানের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, দর্শনার্থীদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বেশি থাকে। এজন্য সংক্রমণ এড়ানোর লক্ষ্যে উপদেষ্টা সাংবাদিকসহ দর্শনার্থীদের হাসপাতালে কম আসার পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে ০৩ জন বিজিবি সদস্য নিহত (এদের মধ্যে ০২ জন র‌্যাব-এ কর্মরত ছিল) এবং ১৩০ জন বিজিবি সদস্য আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে ঢাকা বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে এবং বর্তমানে ০৪ জন বিজিবি সদস্য চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও আন্দোলনে আহত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য স্থান থেকে আগত ১৯ জন শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে ০৩ জন শিক্ষার্থীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পিলখানায় বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০১:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪