ঢাকা ১২:২৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

প্রায় কোটি টাকা নিয়ে লাপাত্তা পৌরসভার সাবেক কাউন্সিলর

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ৪০০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুরে বিকাশের বিভিন্ন এজেন্ট ও আবুল খায়ের টোব্যাকো এর টাকা সহ প্রায় কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন উলিপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর আসাদুজ্জামান রাজু। রোববার হতে তাকে না পেয়ে ওই ব্যবসায়ীদের মাথায় বাজ পড়েছে।

জানা গেছে, উলিপুর শহরে বিকাশের বিভিন্ন এজেন্ট ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘ দিন ধরে লেন দেন করে আসছিল আসাদুজ্জামান রাজু। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ওই লেনদেনে কিছুটা ভাটা পড়ে। এমতাবস্থায় রোববার সকালে আবুল খায়ের টোব্যাকো এর উলিপুর অফিস হতে পূর্বের নেয় অন-লাইন করার জন্য ২০ লাখ টাকা নিয়ে বের হয়ে আর অফিসে ফেরেননি। ওই অফিসের ম্যানেজার মাসুম পারভেজের সাথে আত্মীয়তার সম্পর্কের সুবাদে লাপাত্তা হওয়ার বিষয়টি গোপন থাকে। কিন্তু বিকাশ ব্যবসায়ীরা তাকে না পেয়ে তার ব্যবহৃত সেল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়। এতে লাপাত্তার বিষয়টি শহরে ছড়িয়ে পড়ে।

মসজিদুল হুদা মোড়ে আবির টেলিকম এর স্বত্তাধিকারী শাহজাহান জানান, রোববার আমার ৮ লাখ টাকা নিয়ে অন লাইন করার কথা কিন্তু আর ফিরে আসেনি। তার কাছে আমার মোট ৬৮ লাখ টাকা রয়েছে। মোস্তফা টেলিকম এর স্বত্তাধিকারী মোস্তফা জামান বলেন, আমার ৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়েছে। এ ভাবে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন রাজু। উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকারের ভাতিজা আসাদুজ্জামান রাজু উলিপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আল হেলাল মাহমুদ জানান, থানায় লিখিত কোন অভিযোগ পাইনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রায় কোটি টাকা নিয়ে লাপাত্তা পৌরসভার সাবেক কাউন্সিলর

আপডেট সময় : ০১:৫৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪