ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন

ফতোয়া জারি করলো তালেবান জাতিসংঘে কাজ করতে পারবে না আফগান নারীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩ ২৩০ বার পড়া হয়েছে

এফএনএস
আফগান মেয়েরা জাতিসংঘে কাজ করতে পারবে না বলে ফতোয়া জারি করেছে তালেবান। সম্প্রতি জাতিসংঘের মুখপাত্র এ কথা জানিয়েছেন। পরে আফগানিস্তানে জাতিসংঘের কর্মীদের ৪৮ ঘণ্টা অফিসে না আসতে বলা হয়েছে। জতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুতেরেসের মত হলো, তালেবানের এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না এবং এটা অভাবনীয় সিদ্ধান্ত। মুখপাত্র আরও জানান, আফগানিস্তানের দুই কোটি ৩০ লাখ মানুষের সাহায্য দরকার। সেই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত খুবই চিন্তার। সংবাদসংস্থা রয়টার্স এই বিষয়ে তালেবান নেতা ও প্রশাসনের কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চেয়েছিল। কিন্তু তারা কোনো প্রতিক্রিয়া দেয়নি। জাতিসংঘের মুখপাত্র জানান, তারা লিখিতভাবে কিছু পাননি। আফগান মন্ত্রী ও তালেবান নেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। গতকাল বুধবার কাবুলে বেশ কিছু বৈঠক হতে পারে। জাতিসংঘের আফগানিস্তান মিশনের পক্ষ থেকে গত মঙ্গলবার জানানো হয়েছিল, তাদের নারী কর্মীদের কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। সেজন্যই আগামী ৪৮ ঘণ্টার জন্য জাতিসংঘের সব কর্মীকে অফিসে না আসতে বলা হয়েছে। গত ডিসেম্বরেই তালেবান সব এনজিও তাদের নারী কর্মীদের কাজে যাওয়া বন্ধ করে দিয়েছে। এর ফলে নারীদের কাছে পৌঁছানোর কাজ যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনই যে সব দেশ ত্রাণসাহায্য দিচ্ছে, তারা তা বন্ধ করে দিতে পারে, এমন আশঙ্কা প্রবল হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফতোয়া জারি করলো তালেবান জাতিসংঘে কাজ করতে পারবে না আফগান নারীরা

আপডেট সময় : ০৯:৩৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩