ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ফ্যাসিবাদ সরকারের আমলে দলীয় বিবেচনায় চাকুরি পাওয়াদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ৩৩৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ আমলে দলীয় বিবেচনায় চাকরি পাওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গত ১৫ বছর ধরে নিয়োগ হয়েছে। তাতে কিছু মেধারভিত্তিতে চাকরি পেয়েছেন, কিন্তু যাঁরা দলীয় বিবেচনায় চাকরি পেয়েছেন তাঁদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১ ব্যাটালিয়নের সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীতে ১৮৭ জন কর্মকর্তা যোগদান করেনি। তারা আর পুলিশ নয়, তারা সন্ত্রাসী। তাদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘মানবতাবিরোধী আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পরোয়ানা জারি হওয়ায় তাকে ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিদ্যমান চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।’ তবে অনুসন্ধানী সাংবাদিকেরা তাঁকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন এ উপদেষ্টা।

এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফ্যাসিবাদ সরকারের আমলে দলীয় বিবেচনায় চাকুরি পাওয়াদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১২:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪