ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

বাঁশখালীতে মোবাইল কোর্টের অভিযানে দুই মাদকসেবী আটক, ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে

{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"18.3.0","enterFrom":"home_draft","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"NTCJAP0V-JO8I-PQ2M-95D2-2U39CQ61J9U0","pictureId":"NTCJAP0V-JO8I-PQ2M-95D2-2U39CQ61J9U0","capability_name":"capcut_photo_editor"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"18.3.0","enterFrom":"home_draft","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"NTCJAP0V-JO8I-PQ2M-95D2-2U39CQ61J9U0","pictureId":"NTCJAP0V-JO8I-PQ2M-95D2-2U39CQ61J9U0","capability_name":"capcut_photo_editor"}"}

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী পৌরসভা এলাকায় পরিচালিত মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক হয়েছেন দুই মাদকসেবী। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রোববার (২৮ জুন) জলদী পৌরসভার পূবালী ব্যাংক সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। অভিযানে সার্বিক সহযোগিতা করে বাঁশখালী থানা পুলিশ।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উত্তর জলদী ৩ নম্বর ওয়ার্ডের বাহারুল্লাপাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. জুবায়ের সাকিব (২৮) এবং চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত শফিউল আলমের ছেলে মো. বেলাল (২৬)।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জলদী পৌরসভার একটি দোকানে নিয়মিত ইয়াবা সেবন করে আসছিলেন তারা। স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের ওপর নজরদারি চালানো হয়। কয়েক দফা পর্যবেক্ষণের পর রোববার অভিযান পরিচালনা করে ইয়াবা সেবনরত অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে মো. জুবায়ের সাকিব জানান, তিনি পড়াশোনা ছেড়ে বর্তমানে বেকার রয়েছেন। ইয়াবা সেবনের জন্য পরিবারের সদস্যদের কাছ থেকে হাতখরচের কথা বলে অর্থ সংগ্রহ করতেন। অপরদিকে মো. বেলাল স্বীকার করেন, জলদী পৌরসভার একটি মাংসের দোকানে কাজ করে যে আয় করেন, তার অধিকাংশই ইয়াবা সেবনের পেছনে ব্যয় করেন।

আসামিদের স্বীকারোক্তি, জব্দকৃত আলামত এবং ঘটনাস্থলের পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্রাম্যমাণ আদালত উভয়কে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সম্পর্কে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঁশখালীতে মোবাইল কোর্টের অভিযানে দুই মাদকসেবী আটক, ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

আপডেট সময় : ০৮:১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬