ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক আরবিএস পাভেল চাঁদাবাজ নাকি ষড়যন্ত্রের শিকার? পূর্ণাঙ্গ ঘটনায় উঠছে নানা প্রশ্ন বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পাতি নেতায় অতিষ্ট জাতীয়তাবাদী কর্মী মাসুদ ও আমন সংরক্ষিত নারী আসনে দ্বিতীয়বার এমপি মনোনীত নেওয়াজ হালিমা আরলীকে অভিনন্দন প্রবাসীর নিকট থেকে চাঁদা না পেয়ে প্রাণনাশের হুমকি  ঢাকায় জেসিআই কার্নিভাল অনুষ্ঠিত পাবনায় সাংবাদিককে মেরে পুলিশে দেওয়ার হুমকি পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে

ভারতের লোকসভা নির্বাচন চলাকালীন একের পর এক টাকা উদ্ধারের ঘটনা ঘটছে। এবার বাংলাদেশি টাকা সীমান্ত দিয়ে পাচার করতে গিয়ে ধরা পড়লেন পশ্চিমবঙ্গের এক সিপিএম নেতা! যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বাংলাদেশি টাকা পাচারের সময় তাকে হাতেনাতে ধরে ফেলে বিএসএফ জওয়ানরা। ওই সময় তার কাছ থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা জব্দ করা হয়। জানা গেছে, আটক ব্যক্তির নাম শহিদুল ইসলাম। তিনি এলাকায় সিপিএম নেতা বলেও পরিচিত। পশ্চিমবঙ্গ পুলিশ সূত্র জানিয়েছে, শহিদুল ইসলাম গায়ে চাদর জড়িয়ে, তার নীচে ৩ লক্ষ ৬০ হাজার টাকা পাচার করছিল। উদ্ধারের পর জানা যায়, সেগুলি সবই বাংলাদেশি নোট। তদন্তকারীরা মনে করছেন,ভারত থেকে বাংলাদেশে টাকা পাচার করার চেষ্টা চলছিল। বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনী জওয়ানরা ওই যুবককে আটক করে। হাকিমপুর চেকপোস্ট থেকে তাকে আটক করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। জেরায় শহিদুল ইসলাম জানিয়েছে, তার বাড়ি স্বরূপনগরের হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ ও স্বরূপনগর থানার পুলিশ। জানা গেছে, গত পঞ্চায়েত ভোটে সিপিএমের পঞ্চায়েত সমিতির প্রার্থী ছিলেন শহিদুল। ২০ মে পঞ্চম দফায় ভোট রয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। তার আগে সিপিএম নেতার কাছ থেকে বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ব্যাপারে সন্দেশখালির সাবেক বিধায়ক এবারের লোকসভা ভোটে বসির হাটের প্রার্থী নিরাপদ সর্দার বলেন,আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমি গোটা বিষয়টি জেনে তারপর বলব। আটক শহিদুলের সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ খতিয়ে দেখছে পুলিশ।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৯:৫৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪