ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক আরবিএস পাভেল চাঁদাবাজ নাকি ষড়যন্ত্রের শিকার? পূর্ণাঙ্গ ঘটনায় উঠছে নানা প্রশ্ন বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পাতি নেতায় অতিষ্ট জাতীয়তাবাদী কর্মী মাসুদ ও আমন সংরক্ষিত নারী আসনে দ্বিতীয়বার এমপি মনোনীত নেওয়াজ হালিমা আরলীকে অভিনন্দন প্রবাসীর নিকট থেকে চাঁদা না পেয়ে প্রাণনাশের হুমকি  ঢাকায় জেসিআই কার্নিভাল অনুষ্ঠিত পাবনায় সাংবাদিককে মেরে পুলিশে দেওয়ার হুমকি পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

বান্ধবী লায়লার ধর্ষণ মামলায় প্রিন্স মামুনের রিমান্ড চায় পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ২২৩ বার পড়া হয়েছে

বান্ধবী লায়লা আক্তার ফারহাদের (৪৮) ধর্ষণ মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে তাকে আদালতে হাজির করে করে রিমান্ড আবেদন করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। আজই রিমান্ড আবেদনের বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হবে। এর আগে গত সোমবার রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে মামুনকে গ্রেপ্তার করা হয় বলে বলে জানান দাউদকান্দি থানার এএসআই মো. রিপন মিয়া। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপকমিশনার সাজ্জাদ ইবনে রায়হান বলেন, ধর্ষণের অভিযোগে মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে।কুমিল্লা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়েছে।’ এর আগে গত রোববার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আক্তার ফারহাদ একটি মামলা করেন। মামলার এজাহারে লায়লা অভিযোগ করেন, মামলার বিবাদী আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লায়লার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে মামুন তাকে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০২২ সালের ৭ জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকেন। ওইদিন থেকে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সর্ম্পক করেন।’ অভিযোগে আরো বলা হয়, ‘মামুন আমার বাসায় থাকার সময় তার বাবা-মা মাঝেমধ্যেই সেখানে এসে অবস্থান করতেন। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। এ বছরের ১৪ মার্চ মামুন আবারও ধর্ষণ করেন। পরে বিয়ের বিষয়ে তাকে বললে ক্ষিপ্ত হয়ে তিনি আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।’-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বান্ধবী লায়লার ধর্ষণ মামলায় প্রিন্স মামুনের রিমান্ড চায় পুলিশ

আপডেট সময় : ০৫:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪